চট্টগ্রামের হাটহাজারীর সৃজনশীল সংগীত শিক্ষা নিলয় হৃদম সংগীত নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। পৌরসভার একটি প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সংগীত, নৃত্য পরিবেশন, তবলা, বাঁশি ও সাউন্ড সিস্টেমের সুরে উপস্থিত দর্শক, শিক্ষার্থী অভিভাবকদের পিন পতন নিরবতার মাধ্যমে আপন আত্মজদের সনদপত্র ও পুরস্কার গ্রহন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অজোর বৃষ্টির মধ্যে উপভোগ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ নির্মল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠক নয়ন চৌধুরী, অধ্যক্ষ পলাশ কুমার দে, উজ্জ্বল সেন, অজয় সেন, সুমন নন্দী, ছোটন মজুমদার, সঞ্চয় চক্রবর্তী, নৃত্য শিক্ষক সুমি চক্রবর্তী প্রমূখ। হৃদমের শিক্ষক পম্পি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক বিপ্লব কুমার চক্রবর্তী।