আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১৩ জুন, ২০২৬, ০৮:৩৫ পিএম | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৮:৩৫ পিএম
আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আশাশুনি সদরের শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ) মরিচ্চাপ নদী ভাঙ্গনের কবলে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মাঠটি নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভাঙ্গন কবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন।  শ্রীকলস গ্রামের একমাত্র খেলাধূলার স্থান শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ)। গত এক বছর যাবৎ নদীর স্রোতের আঘাতে মাঠের উত্তারাংশে ভাঙ্গন চলে আসছে। বাঁধ রক্ষায় বারবার উর্দ্ধতন কর্তুপক্ষের কাছে ধর্ণা দিলেও বাঁধ রক্ষার কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে এক বছরে ৫০ ফুট মত মাঠের মাটি ধ্বসে ধ্বসে নদীতে চলে গেছে। ৭০০ ফুট দৈর্ঘ্য এলাকায় ভাঙ্গন চলছে। সামনে বর্ষা মৌসুমের আগেই পাইলিং ব্যবস্থা করে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে বাঁধ রক্ষার কাজে হাত দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু শনিবার (১৩ জুন) ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গন ধরন দেখে তিনি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে সকলকে আশ্বস্থ করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম, মাঠ কমিটির উপদেষ্টা মুজিবর রহমান, ডাঃ আঃ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে