চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলহাজ্ব লায়ন আসলাম চৌধুরী এফসিএর শপথ গ্রহণে বিলম্বকে কেন্দ্র করে সীতাকুণ্ডজুড়ে আলোচনা, প্রত্যাশা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার কয়েক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে না পারায় সাধারণ ভোটার, ব্যবসায়ী মহল, শিল্পোদ্যোক্তা, সামাজিক সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বাড়ছে।
সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা ঘুরে -’ানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের বড় একটি অংশ তাদের নির্বাচিত প্রতিনিধির শপথ গ্রহণ ও দায়িত্ব পালনের অপেক্ষায় রয়েছেন। তাদের মতে, জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। এখন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ বা-্তবায়ন দেখতে চান তারা। -’ানীয়দের মতে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে সীতাকুণ্ডের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের বৃহত্তম জাহাজভাঙা শিল্প, এলএনজি অবকাঠামো, অর্থনৈতিক অঞ্চল, পর্যটন সম্ভাবনা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে এ জনপদের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর নেতৃত্ব ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন।
-’ানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের অনেকে মনে করেন, শিল্প, ব্যবসা, কর্মসং-’ান ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে আসলাম চৌধুরীকে ঘিরে মানুষের মধ্যে একটি বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি। কর্মসং-’ান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিল্পাঞ্চলের পরিবেশ ব্যব-’াপনা, পর্যটন খাতের বিকাশ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলে তারা মনে করেন। -’ানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক ব্যব-’ায় জনগণের রায় ও আইনের শাসন পর-্পরের পরিপূরক। তাই আদালতের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো প্রয়োজন, যাতে রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটে এবং জনগণের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটে। সাধারণ ভোটারদের ভাষায়, তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন তাদের প্রত্যাশা, আইনি প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তির মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব গ্রহণের পথ সুগম হবে এবং শিল্প, বন্দর, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনায় সমৃদ্ধ সীতাকুণ্ড উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।