নাঙ্গলকোটে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে স্কাউট টিমের পরিদর্শন

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১৫ জুন, ২০২৬, ০৪:২৩ পিএম
নাঙ্গলকোটে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে স্কাউট টিমের পরিদর্শন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও জোরদার করার লক্ষ্যে সোমবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা স্কাউটের সম্পাদক কুদরত উল্লাহ। পরিদর্শনকালে তিনি উপজেলার নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দল এবং নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে আরও সম্পৃক্ত করা, প্রশিক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করা এবং দক্ষ নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্কাউটের সম্পাদক শহিদুল্লাহ মজুমদার স্বপন, উপজেলা কমিশনার তাজুল ইসলাম, সহকারী কমিশনার মিজানুর রহমান, কামাল হোসেন, রবিউল হোসেন, মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হক এবং কাব স্কাউট লিডার কুলসুম আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা স্কাউটের সম্পাদক কুদরত উল্লাহ বলেন, "স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।"

পরিদর্শনকালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট লিডার ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তারা নাঙ্গলকোটে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে জেলা স্কাউট টিমের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

আপনার জেলার সংবাদ পড়তে