রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন তিনি রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন। রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে রেলপথ মন্ত্রাণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া রহনপুর রেলস্টেশন উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলামসহ স্থানীয়রা। এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিব মহোদয়কে তাদের ১০দফা দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম পরিদর্শনকালে রেলস্টেশন উন্নয়নসহ এলাকার দাবিগুলো শুনেন আশস্ত করেন।