দিনাজপুরের হাকিমপুর হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। ৯০ বছরের বৃদ্ধ মতিউর রহমানকে। বিষয়টি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর বৃদ্ধ মতিউর রহমান খোঁজে পেলেন তাঁর পরিবারকে। ছেলে রহিদুল ইসলামের হাতে বাবা মতিউর রহমানকে তুলে দেন ওসি মোঃ জাকির হোসেন ও স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সদস্যরা। শুক্রবার (১৯ জুন) রাত নয়টার দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত ৯০ বছরের বৃদ্ধ মতিউর রহমানকে তাঁর ছেলে রহিদুল ইসলামের হাতে তুলে দেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। এসময় উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি মোঃ ফয়সাল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ আঃ মালেক, থানার এসআই লক্ষিকান্ত রায় সহ অনেকে।
হাসপাতালে ভর্তি রোগী আব্দুর রহিম বলেন, আমি আগের থেকে হাসপাতালে ভর্তি ছিলাম। গত বৃহস্পতিবার রাতে পুলিশ, সাংবাদিক ও নেস্ট এর ফয়সাল ইসলাম এবং মালেক ভাই সহ অনেকে এই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করায়। পরে দেখি তার কেউ নেই। আমি নিজে অসুস্থ হয়েও বৃদ্ধ ব্যক্তিকে বাবা মনে করে গোসল করা, খাবার খাওয়া এবং তাঁর পায়খানা পরিস্কার করেছি।আমি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে ছিলাম।বৃদ্ধ ব্যক্তিকে দেখার জন্য হাসপাতালে এসে দেখি তাঁর ছেলে এসেছে। পরে এখানকার ওসি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলেরা বৃদ্ধ মতিউর রহমানকে তাঁর ছেলে রহিদুল ইসলামের হাতে তুলে দেন।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সভাপতি মোঃ ফয়সাল ইসলাম ও সাঃ সম্পাদক আব্দুল মালেক বলেন, গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে জানতে পারি হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে এক বৃদ্ধ ব্যক্তিকে ফেলে রেখে গেছে। সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় ওসি মহোদয়কে বিষয়টি অবগত করি।এরপর ওসি জাকির হোসেন দুই জন পুলিশ সদস্যকে পাঠিয়ে দেন।তাদের সাথে নিয়ে অটোরিকশা নিয়ে হাসপাতালে ভর্তি করায়। আজ তাঁর ছেলে হাসপাতালে পৌঁছালে ওসি জাকির হোসেন সহ আমরা বৃদ্ধার ছেলে রহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। বৃদ্ধ মতিউর রহমান এর ছেলে রহিদুল ইসলাম,, আমার বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলায়। গত এক বছর পূর্বে আমরা বাবা হারিয়ে যায়।তিনি অন্ধ ছিলেন। গতকাল গণমাধ্যমের সংবাদ ও ফেসবুকে জানতে পারি হিলি হাসপাতালে আমার বাবা ভর্তি আছে। আজ সকালে এখানে পৌঁছে বাবাকে দেখে আমি খুশি।রাতে ওসি জাকির হোসেন ও নেস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আমার বাবাকে হাতে তুলে দেন এবং যাওয়ার খরচ বাবদ ওসি জাকির হোসেন ১৫০০ টাকা দেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে জানতে পারি একজন অন্ধ বৃদ্ধাকে হিলি চারমাথা মোড়ে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। পরে পুলিশ সদস্য সহ স্থানীয় নেস্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। আজ তাঁর ছেলে রহিদুল ইসলাম হাসপাতালে পৌঁছায়। সংবাদ আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে হাসপাতালে নিয়ে বৃদ্ধ মতিউর রহমান এবং তাঁর ছেলে রহিদুল ইসলামের সাথে কথা বলে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর সদস্যদের উপস্থিততে তাঁর ছেলের হাতে বৃদ্ধ বাবাকে তুলে দেওয়া হয়।