দিনাজপুরের বিরামপুরে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তা হিসেবে জিআর (গ্রাটুইটাস রিলিফ) চাল আজ ২০ জুন দুপুরে পরিষদ সভাকক্ষে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে এবং তাদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।