রাজিবপুরে মডেল মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৬:৪১ পিএম
রাজিবপুরে মডেল মাদ্রাসার পরীক্ষার ফলাফল ও ফলচক্র অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে ইনসাইট মডেল মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ফলচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ৩টায় রাজিবপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক ডা. কেরামত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. হাসিবুর রহমান শিশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন এবং মৌসুমি ফল খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।  বক্তারা শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সুষম খাদ্য গ্রহণ এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মাদ্রাসার পরিচালক ডা. কেরামত আলী বলেন, “ইনসাইট মডেল মাদ্রাসা একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের হোটেলসহ বিভিন্ন কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি ও যত্নবান হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে