কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। ২৫ জুন পত্রিকাটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও দশম বর্ষে পদার্পন উপলক্ষে ২৮ জুন রোববার শেষ বিকেলে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি আরেফিন মোস্তারীর উদ্যোগে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের শহীদ লুৎফর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মমিনুল ইসলাম। প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সহসভাপতি মাহাবুব মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরুণ রজানৈতিক আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। বক্তারা, জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও দশম বর্ষে পদার্পনে পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। এই পত্রিকার মাধ্যমে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন ও অপসংস্কৃতির দিকগুলো তুলে ধরার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক ও সাহিত্যিক নেতৃবর্গ কেক কেটে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও দশম বর্ষে পদার্পনের অনুষ্ঠান সমাপ্ত করেন। পরে মধুমাসের আম ও কাঁঠাল দিয়ে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।