বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ১১:৫৩ এএম
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, চারজন আহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসের সামনে ও আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় সোমবার রাতে ও সকালে পৃথক সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে তাঁত বোর্ড অফিসের সামনে অজ্ঞাতনামা পরিবহন, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক ইসমাইল ঘরামী বাবু (২৮) মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।

একই দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সাথে থাকা তাপস (৩০)।

একইদিন সকালে আশোকাঠী প্রশিকা অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন কুমিল্লা জেলার হোমনা থানার বাঘমারা গ্রামের জামাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০) ও তার সাথে থাকা একই থানার করাকান্দি গ্রামের মো. অলিউল্লাহ (৩৫)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে