পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি ও বিভিন্ন সমস্যাবলীর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইাসলাম দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, মোঃ আবু জাহেদ, মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের দগ্তর প্রধান এবং প্রতিনিধিগণ।
উল্লেখ্য, সভায় উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা নিরসন এবং মাদক ও জুয়া প্রতিরোধে পুুলিশকে আরো বেশী তৎপর হওয়ার আহবান জানানো হয়। সেইসাথে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।