আশাশুনিতে মৎস্য বিভাগের প্রদর্শণী পুকুরের উপকরণ বিতরণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৭:৪৯ পিএম
আশাশুনিতে মৎস্য বিভাগের প্রদর্শণী পুকুরের উপকরণ বিতরণ

আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রদর্শণী পুকুরের উপকরণ বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গৃহস্থালী কাজে ব্যবহৃত পুকুরে টেংরা/বাটা মাছ প্রদর্শণীর ৭টি পুকুরের ৭ জন চাষীকে উপকরণ প্রদান করা হয়। উপকরণের মধ্যে রয়েছে, ফিড, চুন, চিটাগুড়, ইস্ট পাউডার, অটো পালিশ, নেট ও ৭টি করে গাছের চারা। ইতিপূর্বে পুকুরগুলোতে টেংরা বা বাটা মাছ ছাড়া হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে