আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ডিভাইস বিতরণ করা হয়।
পিইডিপি ফোর এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, ঝংকার ঢালী, আশেকুজ্জামান, নয়ন কুমার সাহা, সোহাগ আলম, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক জি এম সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক আলমগীর হুসাইন। অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার, ২ জনকে ক্রাচ, ৩ জনকে চশমা ও ৩ জনকে শ্রবণযন্ত্র প্রদান করা হয়।