মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:৪৬ পিএম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রাস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম চমকফুল (৬৫)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা শাহাদুজ্জানের স্ত্রী। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যায় তিনি ।

হাসপাতাল সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এদের মাঝে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও শিশু ১ জন। এদের মাঝে চিকিৎসাধীন একজন পালিয়ে গেছেন। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন। এদের মাঝে মারা গেছেন ৫ জন।

আপনার জেলার সংবাদ পড়তে