Create Lasting Impact' (স্থায়ী প্রভাব সৃষ্টি) প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের রিপসা (জওচঝঅ) টিম ডি-৬৪, রংপুর জোনের ২০২৬-২৭ বর্ষের উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুলাই) সকাল ১০টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। এতে রোটারি ক্লাব অব রংপুর, রোটারি ক্লাব অব রংপুর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব রংপুর সিনার্জি, রোটারি ক্লাব অব লালমনিরহাট, রোটারি ক্লাব অব সৈয়দপুর ও রোটারি ক্লাব অব দিনাজপুরের সদস্যরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, 'ঈৎবধঃব খধংঃরহম ওসঢ়ধপঃ' বলতে এমন টেকসই অবদানকে বোঝায়, যা একজন মানুষের জীবদ্দশার পরও সমাজ, পরিবেশ ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করে। এটি কেবল সাময়িক সাফল্য বা প্রশংসা অর্জনের বিষয় নয়; বরং এমন একটি উত্তরাধিকার গড়ে তোলার অঙ্গীকার, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তারা আরও বলেন, দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টির ভিত্তি হলো সময়নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানুষের ক্ষমতায়ন। সঠিক সময়ে কাজ সম্পন্ন করা, সমাজসেবায় নিয়োজিত থাকা, জ্ঞান ও অভিজ্ঞতা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমেই একটি টেকসই পরিবর্তন সম্ভব। রোটারি ক্লাব অব রংপুরের সভাপতি ডা. মেফতাহুল ইসলাম মিলন বলেন, "আমরা যা কিছু করব, তা যেন সমাজে একটি স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি করে, সেই অঙ্গীকার নিয়েই নতুন বর্ষের কার্যক্রম শুরু করেছি। সময়নিষ্ঠা ও নিষ্ঠার সঙ্গে মানবকল্যাণে কাজ করে বছরব্যাপী টেকসই সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই আমাদের লক্ষ্য।" এদিন বর্ষ উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে ১০০টি দুস্থ পরিবারের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন রোটারিয়ানরা। অনুষ্ঠানে ইভেন্ট চেয়ার হিসেবে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির পাস্ট প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মাহবুবুল আলম খান। রিপসা টিমের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রোটারি ক্লাব অব রংপুরের পাস্ট প্রেসিডেন্ট পার্থ বোস এবং রোটারি ক্লাব অব রংপুর সিনার্জির পাস্ট প্রেসিডেন্ট শাহনাজ বেগম লাভলী (পিপি, এমডি, একেএস)।