চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল ১ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীর আথৃ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৭ জন সুফলভোগিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। অপরদিকে বিকেলে প্রধান অতিথি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।