বরিশাল-ঝালকাঠি সড়কে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৫:০১ পিএম
বরিশাল-ঝালকাঠি সড়কে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা নামক এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের অন্যান্য যাত্রীরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে দশটার দিকে। নিহত মনির হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাঁপা পরেন সুপারভাইজার মনির হোসেন। তবে বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ দূর্ঘটনায় অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে