"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ" সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে প্রথমবার সারা দেশের ন্যায় গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ৬ জুলাই সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে ফুল ও ফলদের বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছের চারা বিতরন করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।
বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। দেশকে এগিয়ে নিতে পল্লী উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানানো হয়।
আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন করা বিভিন্ন স্কুলের ৭ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নারীপুরুষ সহ দুজন উদ্যোক্তার মাঝে চার লাখ পঞ্চাশ হাজার টাকার মাঝারি ঋণের চেক বিতরন করা হয়। উদ্যোক্তা দুজন হলেন, সদরের কদমের তল এলাকার উদকানিক মহিলা দলের উদ্যোক্তা মালেকা বেগম ও পুর্ব কোমরনই পুরুষ পল্লী উন্নয়ন সমিতির মো. আবু সাঈদ সুজা। এছাড়াও মধ্য নারায়ণপুর মহিলা সমবায় সমিতির ১১ জন সদস্যর মাঝে ছয় লাখ সত্তুর হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়। ঋণের চেক বিতরন শেষে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে এক জন, শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে এক জন ও ক্ষুদ্র ঋণের সফল ব্যবহারকারী হিসেবে এক জন সহ মোট তিন জন নারী-পুরষ কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।