নীলফামারীতে সমাজসেবা অধিদপ্তরের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:৩০ পিএম
নীলফামারীতে সমাজসেবা অধিদপ্তরের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী

নীলফামারীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ট্রেডভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থান ও কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ৫ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবু বক্কর সিদ্দীক। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, সুধীজন ও প্রশিক্ষণার্থীরা। বক্তারা বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের ট্রেডভিত্তিক প্রশিক্ষণ বেকার ও প্রান্তিক জনগোষ্ঠীকে কর্মমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সাথে তাদেরকে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে