শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ওই প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স প্যারেডে অংশগ্রহণ করেন। নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্যারেড শেষে তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত আর.আই.মোঃ আব্দুল মতিন মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ, কে,এম ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি যানবাহন ও অস্ত্রশস্ত্রের রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।