শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৭:১৯ পিএম
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন

চাঁদপুর -২  (মতলব) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল বলেছেন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সোমবার(৬ জুলাই-২০২৬) সকালে চাঁদপুরের মতলব উত্তরে  চলমান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি এসব কথা বলেন। ড.জালাল উদ্দিন বলন,পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ  প্রকাশ করেন। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ , মতলব উত্তর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে