দীর্ঘ কারাবাস, শতাধিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসা এবং অর্থনৈতিক চাপ, সবকিছুকে অতিক্রম করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী আজও তৃণমূলের রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী এক নাম। তাঁর সমর্থকদের ভাষায়, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং দুঃসময়ে কর্মীদের আশ্রয়স্থল, নির্যাতিত মানুষের সাহসের প্রতীক এবং আপসহীন রাজনৈতিক সংগ্রামের এক জীবন্ত অধ্যায়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফলকে ঘিরে সৃষ্ট আইনি জটিলতা এবং আপিল বিভাগের রায়ের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন আসলাম চৌধুরী। তিনি দাবি করেছেন, জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করলেও আদালতের সাম্প্রতিক রায়ে সেই গণরায়ের প্রতিফলন ঘটেনি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল, হাইকোর্টেও সংশ্লিষ্ট আবেদন খারিজ হয়েছিল। কিন্তু আপিল বিভাগের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি। আমি বিশ্বাস করি, রিভিউয়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ভোটের মর্যাদা ফিরে আসবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলাম চৌধুরীর জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক। বিগত সরকারের সময়ে একের পর এক মামলায় জড়িয়ে দীর্ঘ সময় কারাগারে থাকতে হলেও তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। বরং দীর্ঘ বন্দিজীবন তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘ আট বছরেরও বেশি সময় নানা ধরনের রাজনৈতিক চাপ, হয়রানি এবং কারাবাসের মধ্যেও আসলাম চৌধুরী কখনো আপসের পথে হাঁটেননি। তাঁর এই দৃঢ় অবস্থান তাঁকে সীতাকুণ্ডের রাজনীতিতে একটি স্বতন্ত্র উচ্চতায় নিয়ে গেছে।
রাজনীতির বাইরে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন তিনি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয়রা উল্লেখ করেন।
করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সীতাকুণ্ডের ভয়াবহ বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণের মতো সংকটময় সময়েও তাঁর অনুসারীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, কারাগারে থাকাকালীন সময়েও তাঁর নির্দেশনা ও আদর্শ অনুসরণ করে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল।
একজন সফল ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) হিসেবেও আসলাম চৌধুরীর পরিচিতি রয়েছে। ব্যবসা ও করপোরেট খাতে তাঁর অভিজ্ঞতা তাঁকে রাজনৈতিক অঙ্গনের বাইরে একটি আলাদা অবস্থান এনে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ডের প্রবীণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা কিংবা পদমর্যাদা নয়, বরং মানুষের জন্য কাজ করার মধ্য দিয়েই একজন নেতা স্থায়ী মূল্যায়ন লাভ করেন। তাঁদের ভাষায়, দীর্ঘ প্রতিকূলতা, কারাবাস এবং রাজনৈতিক সংকটের মধ্যেও সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারা আসলাম চৌধুরীর রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন।
স্বৈরাচারের জুলুম-নির্যাতনেও অটল এক হিমালয়, আপসহীন সংগ্রামের প্রতীক আসলাম চৌধুরী
জহিরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ কারাবাস, শতাধিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসা এবং অর্থনৈতিক চাপ-সবকিছুকে অতিক্রম করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপির নেতা আসলাম চৌধুরী আজও তৃণমূলের রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী এক নাম। তাঁর সমর্থকদের ভাষায়, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন; বরং দুঃসময়ে কর্মীদের আশ্রয়স্থল, নির্যাতিত মানুষের সাহসের প্রতীক এবং আপসহীন রাজনৈতিক সংগ্রামের এক জীবন্ত অধ্যায়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফলকে ঘিরে সৃষ্ট আইনি জটিলতা এবং আপিল বিভাগের রায়ের পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন আসলাম চৌধুরী। তিনি দাবি করেছেন, জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করলেও আদালতের সাম্প্রতিক রায়ে সেই গণরায়ের প্রতিফলন ঘটেনি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল, হাইকোর্টেও সংশ্লিষ্ট আবেদন খারিজ হয়েছিল। কিন্তু আপিল বিভাগের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়নি। আমি বিশ্বাস করি, রিভিউয়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের ভোটের মর্যাদা ফিরে আসবে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসলাম চৌধুরীর জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক। বিগত সরকারের সময়ে একের পর এক মামলায় জড়িয়ে দীর্ঘ সময় কারাগারে থাকতে হলেও তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। বরং দীর্ঘ বন্দিজীবন তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, দীর্ঘ আট বছরেরও বেশি সময় নানা ধরনের রাজনৈতিক চাপ, হয়রানি এবং কারাবাসের মধ্যেও আসলাম চৌধুরী কখনো আপসের পথে হাঁটেননি। তাঁর এই দৃঢ় অবস্থান তাঁকে সীতাকুণ্ডের রাজনীতিতে একটি স্বতন্ত্র উচ্চতায় নিয়ে গেছে।
রাজনীতির বাইরে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন তিনি। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয়রা উল্লেখ করেন।
করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সীতাকুণ্ডের ভয়াবহ বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণের মতো সংকটময় সময়েও তাঁর অনুসারীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, কারাগারে থাকাকালীন সময়েও তাঁর নির্দেশনা ও আদর্শ অনুসরণ করে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল।
একজন সফল ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) হিসেবেও আসলাম চৌধুরীর পরিচিতি রয়েছে। ব্যবসা ও করপোরেট খাতে তাঁর অভিজ্ঞতা তাঁকে রাজনৈতিক অঙ্গনের বাইরে একটি আলাদা অবস্থান এনে দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ডের প্রবীণ নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা কিংবা পদমর্যাদা নয়, বরং মানুষের জন্য কাজ করার মধ্য দিয়েই একজন নেতা স্থায়ী মূল্যায়ন লাভ করেন। তাঁদের ভাষায়, দীর্ঘ প্রতিকূলতা, কারাবাস এবং রাজনৈতিক সংকটের মধ্যেও সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারা আসলাম চৌধুরীর রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন।
নির্বাচনী ফলাফল নিয়ে আইনি লড়াই এখনও চলমান থাকলেও সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে আসলাম চৌধুরীকে ঘিরে আলোচনা থামেনি। সমর্থকদের বিশ্বাস, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আপসহীন অবস্থানের কারণে তিনি ইতোমধ্যে সীতাকুণ্ডের রাজনীতিতে একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন। আর সমালোচনা-প্রশংসার ঊর্ধ্বে গিয়ে তাঁর নাম এখন স্থানীয় রাজনৈতিক ইতিহাসের আলোচিত অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে। লড়াই এখনও চলমান থাকলেও সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে আসলাম চৌধুরীকে ঘিরে আলোচনা থামেনি। সমর্থকদের বিশ্বাস, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আপসহীন অবস্থানের কারণে তিনি ইতোমধ্যে সীতাকুণ্ডের রাজনীতিতে একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছেন। আর সমালোচনা-প্রশংসার ঊর্ধ্বে গিয়ে তাঁর নাম এখনো রাজনৈতিক ইতিহাসের আলোচিত অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে।