তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম
তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দিলেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি

পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক ২০২৫ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ পদক তুলে দিয়েছেন তিনি।

পরিবেশ পদক ২০২৫ পেলেন যারা

১. মোঃ হাসমত আলী: সহকারী অধ্যাপক, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ (ক্যাটাগরি- পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ)

২. মোঃ মনির হোসেন: (ক্যাটাগরি- পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার)

৩. প্রফেসর ড. আব্দুস সালাম: প্রো ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক, রসায়ন বিভাগ, ঢাবি (ক্যাটাগরি- পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন)

প্রতিষ্ঠান

১. ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টাস বিডি লিমিটেড (ক্যাটাগরি- পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ)

২. ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ((ক্যাটাগরি- পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার)

৩. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (ক্যাটাগরি- পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন)।

আপনার জেলার সংবাদ পড়তে