সোনারগাঁয়ে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে উপজেলার বড় চেঙ্গাইন এলাকার ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশি পিস্তল উদ্ধার করে।র্যাব-১১ এর লেঃ কমান্ডার নাঈম উল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনাকালে মাদকের স্পট থেকে কয়েকজন লোক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।