চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১১ জুলাই, ২০২৬, ০৭:২৬ পিএম | প্রকাশ: ১১ জুলাই, ২০২৬, ০৭:২৬ পিএম
চিরিরবন্দরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে লাবু ইসলাম নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ১০ জুলাই শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় উপজেলার হেলিপোর্ট পাড়ায় ঘটেছে। নিহত লাবু ইসলাম (১২) উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হেলিপোর্ট পাড়ার বাসিন্দা ও ঘুঘুরাতলী বাজরের কসাই শাকিল হোসেনের ছেলে এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় লাবু ছাদে উঠে পাখি ধরতে যায়। এসময় সে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিনাজপুরের রেফার করা হলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে