নীলফামারীর সুজনপাড়া সড়ক যেন চাষের উপযোগি ফসলি জমি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম
নীলফামারীর সুজনপাড়া সড়ক যেন চাষের উপযোগি ফসলি জমি

নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের সুজনপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভরা বর্ষায় কাচা এ সড়কটি পরিণত হয়েছে যেন চাষের উপযোগি ফসলি জমিতে। কাঁচা এ সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় হাটু কাদা ও জলাবদ্ধতা। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চালকদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই এ পথে আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, সুজনপাড়া সড়কটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ। অথচ বছরের পর বছর ধরে এটি অবহেলিত অবস্থায় রয়েছে। 

স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তাই জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম রেজা বলেন,আসলে সড়কটির করুণ অবস্থা। চিঠি চালাচালি করেও কোন বরাদ্দ মেলেনি। তবে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সড়কের কাজ করার।

আপনার জেলার সংবাদ পড়তে