"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। বুধবার (১৫'জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ এর যৌথ উদ্যোগে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার এর সভাপতিতে র্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী । এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নাহাংশু সরকার কুট্টি। মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া, সিনিয়র সহ-সভাপতি জেলা বিএনপি (সাবেক), পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, ও গণমাধ্যম কর্মীরা। মেলায় বিভিন্ন ফলদ,বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল খোলা হয়েছে। ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত চলবে এই মেলা।