প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বরিশালের বাবুগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলার ৫২ নম্বর সরকারি রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের অংশগ্রহণে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।