ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:২৪ পিএম
ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারীর ডিমলা সদরের রুপাহারা এলাকা থেকে মঙ্গলবার রাতে ৭৫ পিস ইয়াবাসহ শাহ আলম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করে। শাহ্ আলম উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।

এ ব্যাপারে ডিমলা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। ডিমলা থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার গ্রেফতারকৃত শাহ্ আলমের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে