বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় আবারো নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ এবং বিনষ্ট অব্যাহত রয়েছে। বুূধবার বিকেলে প্রায় এক লক্ষধিক টাকার জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং এর আগে ১২ জুলাই রবিবার প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের এবং ১৪ জুলাই এক লক্ষ টাকা মূল্যের জব্দকৃত নিষিদ্ধ জাল ধ্বংস করে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ২৫ টি ও কারেন্ট জাল ২০ টি পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়। বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য মুরছালিন হোসেন, বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকে।