সুজানগরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ১৫ জুলাই, ২০২৬, ০৪:৫৫ পিএম | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৪:৫৫ পিএম
সুজানগরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পাবনার সুজানগরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ওইদিন সকাল ১০টায় উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩টি ফলজ ও বনজ বৃক্ষ  রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ বাবুল আখতার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, এবিএম রফিকুল হাসান খান, মোঃ জাহাঙ্গীর আলম, উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইমান আলী মাস্টার, সহ-সভাপতি শেখ জাকির আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে