মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বুধবার সারাদেশের মতো হবিগঞ্জের মাধবপুরেও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় এই অনুষ্ঠানটি মাধবপুর উপজেলার মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকতা এম জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, প্রধান শিক্ষক আক্তার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে।