হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ১০:৫০ পিএম
হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন( ৫৫ বিজিবি)র পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে পাথরবোঝাই ট্রাকে অভিনব কৌশলে পাচারকালে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, শাড়ি, গাঁজা, বিয়ার ও মশার কয়েল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হবিগঞ্জ ব্যাটালিয়ন( ৫৫ বিজিবি)র, অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ৩টি স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালেহ বিগঞ্জ ব্যাটালিয়ন( ৫৫ বিজিবি)র একটি আভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা সত্তর এলাকার পানসি হোটেলের সামনে চেকপোস্ট বসায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশী করে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, শাড়ি, গাঁজা, বিয়ার ও মশার কয়েল জব্দ করা হয়। একই দিন দুপুর ২টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তের বনশোটি এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় লুকিয়ে রাখা ১৮ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল বিয়ার জব্দ করা হয়। এবং দুধপাতিল বিওপির টিলাবাড়ি এলাকায় ভারতে পাচারের সময় ৫৪ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়। জব্দকৃত মশার কয়েলের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং গাঁজা ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে