মোহনপুরে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৮:০৬ পিএম
মোহনপুরে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মোহনপুরে চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম। বুধবার (২২ জুলাই) আমরাইল ব্লকের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও ডিজিটাল এন্টি করছেন।মোহনপুর উপজেলার আমরাইল ব্লকে কৃষক স্মার্ট কার্ড তৈরির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মো: নাসির উদ্দিন , পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন ও শুভ ভৌমিক, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসার ফরিদা ইয়াসমিন। আমরাইল ব্লকে অদ্যবধি ১৪০৭ জন কৃষক পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৭৪.২৫%। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, তথ্যে কৃষক/কৃষানী তার স্বামী স্ত্রীর এনআইডি কার্ডের মুলকপি ও নিবন্ধিত মোবাইল নম্বর এবং জমির মালিকানা কাগজপত্র যাচাই করে এন্টি করা হচ্ছে। কার্ডধারীরা সরাসরি আর্থিক প্রণোদনা, ন্যায্যমুল্যে সার ও বীজ, সহজ শর্তে কৃষি ঋণ এবং ডিজিটাল কৃষি পরামর্শ পাবেন।
আপনার জেলার সংবাদ পড়তে