কোটচাঁদপুরে বাংলা কিউআর ব্যবস্থার উদ্বোধন

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:২৪ পিএম
কোটচাঁদপুরে বাংলা কিউআর ব্যবস্থার উদ্বোধন

"এক দেশ, এক কিউআর (ছজ) লেনদেনে বাংলা কিউআর (ইঅঘএখঅ ছজ)-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি ঝিনাইদহের কোটচাঁদপুর উপশাখার উদ্যোগে বাংলা কিউআর (ইঅঘএখঅ ছজ) প্রচার ও প্রসারের লক্ষ্যে তিনদিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় কোটচাঁদপুর বাজারের বিষু মিয়ার মার্কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপশাখার ব্যবস্থাপক আলআমিন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন উপশাখার সিনিয়র অফিসার মিজানুর রহমান, জুনিয়র অফিসার মেরাজ হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে অংশ নেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী এসকে সালাউদ্দিন বুলবুল সিডল, মোয়াবিয়া হোসেন, আহম্মদ আলী, এবিএম গিয়াসউদ্দিন, আশরাফুজ্জামান খান মুকুল, সাইফুর রহমান খোকন, কামরুজ্জামান সিদ্দিক, মাহফুজুর রহমান মামুন, তোতা মিয়া ও  মিঠু চৌধুরী, মোঃ হাসানুজ্জামান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

ক্যাম্পেইনের উদ্বোধনের আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন সম্ভব হবে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতির প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ব্যবসায়ীদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও এ কার্যক্রম সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিনদিন ব্যাপী এ ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, কিউআর স্থাপন, ব্যবহার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং ডিজিটাল লেনদেনের সুবিধাসমূহ তুলে ধরা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে