মোরেলগঞ্জে দুই ফার্মেসীকে অর্থদন্ড

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৫:১১ পিএম
মোরেলগঞ্জে দুই ফার্মেসীকে অর্থদন্ড

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তামিম মেডিকেল ও তাজ ফার্মেসীকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২৮ জুলাই) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার এ দন্ডাদেশ দেন। জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক ও মোরেলগঞ্জ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করে।

ওষুধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক বলেন, ওই ফার্মেসী দুটির ড্রাগ লাইসেন্স ছিলোনা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। বিশেষ তাপমাত্রায় ওষুধ রক্ষণাবেক্ষণের জন্য ফ্রীজ ছিলোনা। ফিজিশিয়ান স্যাম্পলও বিক্রির জন্য দোকানে রাখা হয়েছে। এসব কারনে ওই দোকানীদেরকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে