দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ০৪:৪০ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৪:৪০ পিএম
দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার ২৯ জুলাই সকাল ১০টায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আবুল কালাম বাবলা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এ্যাডঃ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদেরকে পুরষ্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে