মহেশপুরে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ০৬:৪৯ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৬:৪৯ পিএম
মহেশপুরে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝ রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্য পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ওই মার্কেটের নয়টি দোকানে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল ও লেদকারখানার সরঞ্জামসহ মেরামতরত একটি ট্রাক ভস্মীভূত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বুধবার সকালে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে