কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের বিল গেতুয়া গ্রামে সম্প্রতি দিনমজুর নাহিদ হোসেনের স্ত্রী মুক্তা খাতুনের গর্ভে জন্ম নেয় এক দেহে দুই প্রাণ কন্যা শিশুর জন্মের পর তার চিকিৎসার সাহায্যার্থে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ ওই পরিবারের হাতে তাৎক্ষণিক ভাবে ১৫ হাজার টাকার চেক, ১৫ দিনের শুকনো খাবার ও শিশু খাদ্য গুঁড়া দুধ
প্রদান করেন। ওই শিশুর সার্বিক চিকিৎসার সাহায্যে আরো আর্থিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সবাই উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক, প্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান মুকুল সহ স্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।