জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না: আলী আছগার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৩:৫২ পিএম
জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না: আলী আছগার

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মওলানা মুহাম্মদ আলী আছগার বলেছেন,জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না। প্রধানমন্ত্রী,মন্ত্রী,স্পিকার,ডেপুটি স্পিকার কেউ হতে পারতো না। জুলাই বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে,৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। জুলাই বুকে ধারণ করা এবং আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে,আমাদের স্বপ্ন দেখিয়েছে। জুলাই আন্দোলন শুধু জামায়াত ও শিবিরের নয়,বিএনপির নয়,এটা ছাত্র-জনতার ও আপামর জনগণের।

গত শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাটমোহর উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী রক্তাক্ত জুলাই উপলক্ষে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন,জনগণই সর্বময় ক্ষমতার মালিক,সুতরাং গণভোটের আইনি ভিত্তি দিতে হবে,আমরা জনগণের বিপক্ষে যেতে পারি না,জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামীতে একসাথে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।

চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে জুল্ই স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম রাহুল। উপজেলা ছাত্রশিবির নেতা মোঃ ফারহান মুবাশ্বিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী মাওলানা মোঃ হাবিবুর রহমান,পাবনা জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ মেশকাতুল্লাহ,উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ সাদ্দাম হোসেন,জামায়াতে ইসলামির নেতা মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম,মোঃ ওয়াজ উদ্দিন প্রমুখ। তিন দিনব্যাপী অনুষ্ঠান আজ রবিবার রাতে শেষ হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে