সিংড়ায় আ’লীগের সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৪:১৩ পিএম
সিংড়ায় আ’লীগের সাবেক পৌর কাউন্সিলর গ্রেফতার

নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান ওরফে মিজান কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশের এক বিশেষ অভিযানে দমদমা স্লুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উত্তর দমদমা গ্রামের মুকতাদুদুর রহমানের ছেলে। আওয়ামীলীগ নেতা মিজান অনলাইন মিটিংয়ে নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে