গাংনীতে গাড়ির নীচে চাপা পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৬:১৪ পিএম
গাংনীতে গাড়ির নীচে চাপা পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং এর গাড়ির নীচে চাপা পড়ে আমির হামজা(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমির হামজা উপজেলার রামনগর গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে।আমির হামজা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সবুজ আহমেদ বলেন, আমির হামজা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিস্কুট, পাউরুটি ও ডিম বিতরণের গাড়ির ওপর উঠেছিল। পরে গাড়ি ব্যাকে চালালে অসাবধানতাবশত সে উপর থেকে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে বামন্দীর একটি হাসপাতালে নেয়। সেখানে অবস্থা গুরুতর দেখে কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।সেখানে তার অবস্থার আরোও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার রাজশাহীতে  নেওয়ার পথে তার মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় শোকরর ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বামুন্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বিদ্যালয়ে স্কুল ফিডিং এর গাড়ি ঢ়ুকলে আমির হামজা গাড়ির উপরে ওঠে।এ সময় গাড়িটি ব্যাকে দিলে অসাবধানতাবশত সে উপর থেকে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।পরে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান বলেন, আমির হামজা ছোট হলেও সে খুব হাসি খুশি ছিল। সে সবার সাথে মিশুক ছিল।এভাবে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে এটা ভাবতেও অনেক কষ্ট হচ্ছে।আমির হামজার মৃত্যুতে আমাদের স্কুলের সবাই গভীরভাবে শোকাহত। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় গাড়িটি জব্দ রয়েছে।গাড়ির চালক পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে