লোহাগড়ার আমাদা মা: বি: ম্যানেজিং কমটির সভাপতি সালাহউদ্দিন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৬:১৮ পিএম
লোহাগড়ার আমাদা মা: বি: ম্যানেজিং কমটির সভাপতি সালাহউদ্দিন

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সালাহউদ্দিন খান। তিনি আমাদা গ্রামের  মরহুম ইনছান উদ্দিন খান ও  শামসুন নাহার হেনা এর সন্তান।

সূত্র জানায়, মোঃ সালাহউদ্দিন খান সরকারি বাঙলা কলেজ থেকে এমএ পাশ। এল এল বি এবং প্রাইম ইউনিভার্সিটি থেকে এল এল এম পাশ  করেছেন। তাঁর মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে আমাদা  মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।

আপনার জেলার সংবাদ পড়তে