বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ঠিকাদার শেখ শুবাইর রহমান খুলনা সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শেখ শুবাইর রহমান বাবলু মোংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ শুবাইর রহমানকে মৃত ঘোষণা করেন। কাটাখালী হাইওয়ে থানার ওসি শেখ শাহাজাহান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।