কুষ্টিয়ার দৌলতপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারেক রহমান কে কেন্দ্র করে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির মানহানীকর বক্তব্যের প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা সেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।মিছিলটি উপজেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে শুরু করে দৌলতপুর থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, মোঃ রবিউল ইসলাম, সেলিম রেজা সহ সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।এসময় তারেক রহমানের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।