রাণীশংকৈলে উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার(ইউএনও)সভাপতিত্বে ৪আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা,সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও উপকারভোগীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।