মুন্সিগঞ্জে পদ্মায় ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৮ পিএম
মুন্সিগঞ্জে পদ্মায় ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।বুধবার সকাল ১০টার সময় লৌহজং উপজেলার কনকসার সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লৌহজং থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলমান রয়েছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে