দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মতবিনিময়

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম
দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মতবিনিময়

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও হেল্প লাইন উদ্দ্যোগে ফটো কনটেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেলে দক্ষিণ গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের অ্যাডমিন তাশরিফ আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত। এ সসময় দক্ষিণ গফরগাঁও হেল্পলাইনের মডারেটর শিপুল আহমেদ, হাবিবুল বাশার, শেখ ফয়সাল, মেহেদি হাসান সানী, রফিক শেখ, জোবায়েত হোসেন রিমন, আবিদ হাসান ওমি, আল মামুন বাবু ও মৌ খান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা দক্ষিণ গফরগাঁও উপজেলায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

অনুূষ্ঠানে অংশগ্রহণকারীরা দক্ষিণ গফরগাঁওকে একটি মানবিক, সবুজ ও স্বেচ্ছাসেবাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ফটো কনটেন্ট প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন রাকিবুল হাসান রাব্বি এবং তৃতীয় স্থান অর্জন করেন লাবিব হাসান।

আপনার জেলার সংবাদ পড়তে