মুক্তাগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ পিএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ পিএম
মুক্তাগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

জুুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তাগাছা উপজেলা’র উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা শহরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালী শুরু হয়ে সাহেব বাজার, ফরেস্ট অফিস মোড়, দড়গাহ্ পাড়, বড়হিস্যাবাজার, নাপিত খোলা, পুরাতন বাস্ট্যান্ড হয়ে মুক্তাগাছা উপজেলার পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদলের নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালীতে প্রায় ৫সহস্রাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে