বিরল সীমান্তে আসামী আটকসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৪:২২ পিএম
বিরল সীমান্তে আসামী আটকসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে এক আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৫ আগস্ট ২০২৬ রাত ২১.২০ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৬/৭-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারা মানপাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীকে আটক করে তার নিকট হতে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা মানপাড়া গ্রামের মোঃ আশরাফ আলী এর ছেলে আটককৃত মোঃ দুলাল হোসেন (৩৫)কে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।   দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে